Saturday, April 4, 2026

রঘুনাথপুরে  নির্মীয়মাণ কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ, মাথা ফাটল আইসির

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে একটি কারখানা তৈরি হচ্ছিল।প্রথম থেকেই দাবি ছিল, স্থানীয়দের চাকরি দিতে হবে।কিন্তু ধৈর্য রাখতে পারলেন না কেউই।স্থানীয়দের বিক্ষোভ সামাল দিতে গিয়ে গুরুতর আহত হলেন রঘুনাথপুর থানার আই সি অর্ঘ্য মন্ডল সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।বিক্ষোভকারীদের ছোড়া ইটে মাথা ফেটে যায় আই সির। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় ধরপাকড় চালিয়ে ১৫জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে দুটি বাইক ও কয়েকটি সাইকেল।মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুর শিল্পতালুকের লছমনপুর এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় বর্তমানে পুলিশ পিকেট রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রঘুনাথপুর শিল্পতালুকের লছমনপুর মৌজায় একটি প্রতিষ্ঠিত ইস্পাত শিল্পগোষ্ঠী কারখানা তৈরির কাজ শুরু করেছে। সোমবার সেখানে হাজির হয় বেশ কিছু স্থানীয় মানুষ। তাদের হাতে ছিল “স্থানীয় ও জমিহারা” নামে প্ল্যাকার্ড। তারা কারখানার গেট আটকে কর্মীদের কারখানায় ঢুকতে বাধা দেয়। মঙ্গলবার আবার ওই একই ধরনের প্ল্যাকার্ড নিয়ে প্রায় পাঁচ-ছশো মানুষ কারখানার গেটে জমা হয়। কারখানা কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে জমায়েত সরিয়ে দেয়।

এরপরই কিছুক্ষণের মধ্যে লছমনপুর গ্ৰামের দিক থেকে প্রচুর মানুষ ছুটে এসে পুলিশকে আক্রমণ করে। তাদের ছোঁড়া ইঁটের আঘাতে আইসি লুটিয়ে পড়লে হামলাকারীরা লাঠি নিয়ে তার উপর চড়াও হয়। পুলিশ কোনওরকমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে যান পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। নির্মীয়মান কারখানার জেনারেল ম্যানেজার বিপুল পানিগিরি বলেন, হঠাৎ এভাবে কারখানার কাজ ব্যহত হবে, তারা ভাবেন নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...