Saturday, June 27, 2026

কলকাতা মেডিক্যালে ব়্যাগিংয়ে কড়া পদক্ষেপ, দোষী ২ পড়ুয়াকে ২ মাসের জন্য ডিমারের সিদ্ধান্ত

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ব়্যাগিংয়ের ঘটনায় কড়া পদক্ষেপ কর্তৃপক্ষে। তদন্তে আগেই ২ ছাত্রকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার, সাজা ঘোষণা করা হল। দোষী দুই অর্থোপেডিক PGT-কে ২ মাসের জন্য ডিমার অর্থাৎ অ্যাকাডেমিক সাসপেন্ড করা হল।

এদিন, কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) প্রিন্সিপাল তথা অ্যান্টি-ব়্যাগিং কমিটির চেয়ারম্যান ইন্দ্রনীল বিশ্বাসের (Indranil Biswas) উপস্থিতিতে বৈঠক হয়। সেখানেই র্যা গিং-এ দোষী দুই পড়ুয়াকে অ্যাকাডেমিক ক্লাস থেকে দুমাসের জন্য ডিমার করা হয়। তাঁরা আগামী দুমাস এমএস (অর্থো) ডিপার্টমেন্টে কোনও ক্লাস করতে পারবেন না। তবে, অন্যান্য বিভাগে তাঁরা পরিষেবা দেবেন। তাঁদের কাউন্সেলিং করা হবে ও কার্যকলাপ নজরে রাখা হবে। দুমাস পরে ফের পরিস্থিতির পর্যালোচনা করা হবে। চিকিৎসকরা প্রকাশ্যে কিছু না জানালেও, পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।


Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...