Saturday, April 4, 2026

গুরুত্বপূর্ণ আসনে জয়, স্বস্তির মাঝেও দু.শ্চিন্তা পিছু ছাড়ছে না ট্রাম্পের

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট (America President) হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন তিনি। আর এমন খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে কী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৪ সালেও? অন্যদিকে এই আসনে কোনও প্রচার ছাড়াই জয়লাভ করেছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনও (Joe Biden)। আর দুজনেই জয়ের ফলে প্রেসিডেন্ট পদে দড়ি টানাটানি খেলায় দুজনের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে।

৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৬.৬ শতাংশ ভোট। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পরই বেজায় চটেছেন হ্য়ালি। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমার লড়াই জারি থাকবে। এই দৌড় এখনও শেষ হয়নি। গন্তব্যের এখনও অনেক পথ বাকি রয়েছে। অন্যদিকে, মার্কিন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও নিউ হ্যাম্পশায়ার ডেমোক্রাটিক প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন। এই আসনে “রাইট-ইন’ প্রার্থী ছিলেন বাইডেন। তিনি প্রচারেও আসেননি, ব্যালটে ভোটও দেননি। তবে ডেমোক্রাট পার্টির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ সামনে এসেছে।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই দিকে দিকে জমে উঠছে খেলা। রিপাবলিকান দলের মধ্যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি আইওয়া প্রদেশের রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনেও প্রতিপক্ষকে হারিয়ে বিপুল জয় পেয়েছেন ট্রাম্প। তবে তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ থাকায় একের পর এক নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি অংশ নিতে পারেন কী না সেদিকে কড়া নজর থাকবে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...