Saturday, June 6, 2026

চিতা বাঘের হা.নায় মৃ.ত্যু মহিলার, প্র.তিবাদে জাতীয় সড়ক অ.বরোধ গ্রামবাসীদের

Date:

Share post:

চিতা বাঘের হানায় বুধবার মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম রাইলো মিঞ্জ। তার আনুমানিক বয়স ৬৩। তিনি ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের গাড়ি লাইনের বাসিন্দা। জানা গিয়েছে, বুধবার রাতে ওই মহিলাকে আক্রমণ করে একটি চিতাবাঘ। টেনে নিয়ে যায় চা বাগানের মধ্যে। তার চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে এসে এই ঘটনা দেখতে পায়। তৎক্ষণাৎ তারা ধাওয়া করে চিতা বাঘটিকে। অবশেষে গুরুতর অবস্থায় স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে এবং সেখানেই মৃত্যু হয় ওই প্রবীনার।

এই ঘটনার পর বিক্ষোভ দেখিয়ে ফালাকাটা বীরপাড়া জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও বীরপাড়া থানার পুলিশ সহ ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী। মাদারিহাট রেঞ্জের বনকর্মীরাও ঘটনাস্থলে ছুটে যান। আপাতত এলাকাবাসীদের অবরোধ চলছে।

আরও পড়ুন- অবাককাণ্ড! অযোধ্যার রাম মন্দিরে রামলালার দর্শনে হাজির হনুমান

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...