Wednesday, June 24, 2026

সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে সংবিধান রক্ষার বার্তা অভিষেকের

Date:

Share post:

৭৫ তম সাধারণতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে সেজে দিল্লির রাজপথের পাশাপাশি সেজে উঠেছে কলকাতার রেড রোড (Red Road)। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। শুক্রবার সকালে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

এদিকে শুক্রবার বিকেলে রাজভবনে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজ্যপাল। রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “সংবিধান শুধুমাত্র একজন আইনজীবীর দলিল নয়; এটি জীবনের বাহক। আজ যখন আমরা সাধারণতন্ত্র দিবস উদযাপন করছি, আসুন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষার শপথ নিই। আমাদের কণ্ঠ সবসময় সমতা, স্বাধীনতা ও ন্যায়ের আদর্শকেই প্রতিধ্বনি করবে”।তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে বিজেপিকেই কটাক্ষ করেছেন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল সব সময়ে সংবিধানের কাঠামো নষ্ট করছে। এদিন অবশ্য কারোর নাম না করেই বিজেপিকেই ঘুরিয়ে বার্তা দিতে চাইলেন অভিষেক।

এদিকে বুধবার বিকেলেই রাজভবনে গিয়ে রাজ্যপালকে রেড রোডের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা। রাজভবনের তরফেও মুখ্যমন্ত্রীকে শুক্রবার বিকালে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছর ২৬ জানুয়ারিতেই রাজ্যপালের বাংলা শেখার হাতেখড়ি হয়েছিল। সেদিন ছিল সরস্বতীপুজো। তবে সাধারণতন্ত্র দিবসে কলকাতাকে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। কলকাতার রেড রোড ও সংলগ্ন এলাকায় চলছে কড়া নজরদারি। মোতায়েন করা হয়েছে ২৫০০ এর বেশি পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ১৮টি জোনে ভাগ করে চলছে পেট্রোলিং। রয়েছে ওয়াচ টাওয়ার, সেখান থেকে চালানো হচ্ছে নজরদারি।

 

 

 

 

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...