Saturday, March 14, 2026

CPM-কে ক্ষমা করব না! বাম-কংগ্রেসকে তীব্র আক্রমণ করে একা লড়ার ঘোষণা মমতার

Date:

Share post:

বিজেপিকে কেউ যদি ভারতে পরাস্ত করতে পারে, সেটা একমাত্র তৃণমূল পারে। আমরা একাই লড়ব। বুধবার, মালদহের সভা থেকে এক তিরে বাম-কংগ্রেসকে নিশানা তৃণমূল (TMC) সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাম জমানায় সিপিএমের অত্যাচারের কালোদিনের কথা স্মরণ করিয়ে মমতা বলেন, “CPM-কে কোনও দিন ক্ষমা করতে পারব না। আর সিপিএমের সাথে যারা ঘর করে তারা বিজেপির সাথে ঘর করে আমি তাদের ক্ষমা করি না।“

মালদহ একসময় গণিখান চৌধুরীরদের গড় বলে পরিচিত ছিল। এখন সেসব অতীত। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রতিফলনে সেখানে এখন জোড়াফুলের আধিপত্য। সেই মালদহের সভায় দাঁড়িয়েই কংগ্রেসকে মোক্ষম বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি স্পষ্ট জানান, “কংগ্রেস বারবার জিতেছে। আপনাদের জন্য কী করেছে? বরকত দা যখন ছিলেন তখন একটা গৌর ভবন করেছিলেন। তার অবস্থাও খারাপ। ওরা সিপিএম-এর সঙ্গে লড়বে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য। কিন্তু বিজেপিকে হারাতে গেলে লড়াই আমরাই করতে পারব।“ তৃণমূল সভানেত্রী তোপ দেগে বলেন, “আমরা দুটি আসন দিতে চেয়েছিলাম, বলেছিলাম জিতিয়ে আনব। ওরা বলেছে আরও চাই!“ এর পরেই প্রয়াত কংগ্রেস নেতা বরকত গণিখান চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখেই মমতা জানান, “তাঁর পরিবার থেকে কেউ দাঁড়ায় আমার আপত্তি নেই। তৃণমূলও লড়বে। ওরা সিপিএমের সঙ্গে লড়বে বিজেপির হাত শক্ত করার জন্য। বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিকাল ফাইট আমরাই করব।“

সিপিএমের অত্যাচারে কথা মনে করিয়ে তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার, “সিপিএম যা অত্যাচার করেছে তাকে ক্ষমা করতে পারি না। আমাদের ওপর কী অত্যাচার করেছে। গাজোলের চাঁদু শেখের পরিবারকে পুড়িয়ে মেরেছিল“। মমতার সাফ কথা, “সিপিএমের সঙ্গে যারা ঘর করে, তারা বিজেপির সাথে ঘর করে। আমি তাদের ক্ষমা করি না“।

কংগ্রেসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বলেন, পরপর দুবার কংগ্রেস জিতেছে। কিন্তু কী করেছে! বিজেপিকে একমাত্র সারা দেশে তৃণমূলই প্রতিহত করতে পারে। মালদহে দাঁড়িয়ে বার্তা তৃণমূল সভানেত্রীর।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...