Wednesday, June 24, 2026

নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনা, প্রধান শিক্ষকের ঘর সিল করা হল

Date:

Share post:

নরেন্দ্রপুরের স্কুলে হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একাধিকবার বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও এফআইআরে নাম থাকা স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালত।ঘটনার পরই বলরামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে ওই স্কুলে প্রবেশ না করার নির্দেশ দিয়েছিল আদালত। তাঁকে সাসপেন্ড করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এরপরই বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষকের ঘর সিল করে দেওয়া হল।

নরেন্দ্রপুরে বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে হামলার ঘটনায় কড়া পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। ঘটনাটিতে প্রথম থেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ঘটনার পর থেকে স্কুলে যাননি প্রধান শিক্ষক। এমনকী গত সোমবার মাধ্যমিক শুরুর আগেই এফআইআরে নাম থাকা সকল অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি। আর আদালতের কড়া পর্যবেক্ষণের পর তদন্ত চলাকালীন প্রধান শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় পর্ষদ। একইসঙ্গে বদলে দেওয়া হয়েছে মাধ্যমিকের সেন্টার-ইন-চার্জকেও। নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় রিপোর্ট জমা দিয়েছেন ডিআই। সেই রিপোর্টকে মান্যতা দিয়ে আগেই প্রধান শিক্ষককে শোকজ করেছিল বোর্ড।

এদিকে শুক্রবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে নরেন্দ্রপুরের স্কুলে মাধ্যমিক পরীক্ষার কে সুপারভাইজার হবেন, সেই প্রশ্ন উঠতে শুরু করে। সেক্ষেত্রে স্কুলের শিক্ষক শিবনাথ চাটুইকে সুপারভাইজার হিসেবে নিযুক্ত করার নির্দেশ দেয় হাই কোর্ট।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...