Monday, April 6, 2026

নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআই দফতরে নিরাপত্তায় থাকা পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু!

Date:

Share post:

নিজাম প্যালেসে কর্তব্যরত এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।তিনি শৌচাগারে পড়েছিলেন।গুরুতর অসুস্থ অবস্থায় ওই পুলিশকর্মীকে দ্রুত হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মীর আজাদ আলি।তিনি কলকাতা পুলিশের প্রথম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআই দফতরে তার ডিউটি ছিল।সিবিআই দফতরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।
নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সিবিআই দফতরের শৌচাগারে ওই পুলিশকর্মীকে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আচমকা এই দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় দফতরে। পুলিশই ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আসলে রাজ্যের একাধিক নিয়োগ মামলার তদন্ত করছে সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে চলছে তদন্ত। নিজাম প্যালেসে সিবিআই দফতরে সেই তদন্তের জন্য একাধিক ব্যক্তিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, তথ্যপ্রমাণ সেখানে থাকায়, সিবিআই দফতরের নিরাপত্তাও আঁটসাট। সেখানেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর আচমকা মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, শারীরিক অসুস্থতার কারণেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...