Saturday, June 20, 2026

বকেয়ার দাবিতে রেড রোডে লাগাতার ধর্নার সূচি ঘোষণা করলেন তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ ও বকেয়ার দাবিতে ধর্নায় বসেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, বেলা একটা থেকে রেড রোডে ৪৮ ঘণ্টার ধর্না শুরু করেন তিনি। লাগাতার ৪৮ ঘণ্টা থেকে তিনি চলে গেলেও ধর্না উঠছে না বলে জানান মমতা। জানান, ৫ ফেব্রুয়ারি দিল্লি যাবেন। ৬ তারিখ সেখানে বৈঠক করে ফিরে আসবেন বিকেলে। তিনি জানিয়ে দিলেন, ৫ তারিখ থেকে কে, কবে থাকবেন ধর্নায়।

একনজরে ধর্না-সূচি

২-৩ ফেব্রুয়ারি ধর্নায় স্বয়ং তৃণমূল সুপ্রিমো
৪ ফেব্রুয়ারি – তৃণমূল যুব কংগ্রেস
৫ ফেব্রুয়ারি – তৃণমূল ছাত্র পরিষদ
৬ ফেব্রুয়ারি – তৃণমূল মহিলা কংগ্রেস
৭ ফেব্রুয়ারি – তৃণমূল ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন
৮ ফেব্রুয়ারি – তৃণমূল সংখ্যালঘু সেল ও এসসি এসটি ওবিসি সেল
৯ ফেব্রুয়ারি – দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্ব
১০ ফেব্রুয়ারি – উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব
১১ ফেব্রুয়ারি – হাওড়া জেলা নেতৃত্ব
১২ ফেব্রুয়ারি – হুগলি জেলা নেতৃত্ব
১৩ ফেব্রুয়ারি – পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে। সেই কারণে তৃণমূল বিধায়করা বিধানসভার অধিবেশন শেষের পরে এসে ধর্নায় যোগ দেবেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...