Wednesday, June 24, 2026

মোদির এক নম্বর এজেন্ট অধীর: কটাক্ষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

লোকসভা ভোটের আগে রাম-বাম-কংগ্রেস জোটের প্রধান কারিগর হিসাবে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরিকে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এমনকি দিল্লির কংগ্রেস নেতারাও যে বিভিন্ন মামলায় জামিন নিয়ে ঘুরছেন তার পিছনেও অধীর চৌধুরিকেই দায়ী করেন সাংসদ। এমনকি রাজ্যের বিজেপির সংগঠনকে শক্তি যোগাচ্ছেন অধীরই, এমন অভিযোগ তুলে পঞ্চায়েত ভোট বন্ধ করতে চেয়ে তাঁর হাইকোর্টে মামলা করার প্রসঙ্গ তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী হাইকোর্টে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই সময় অধীর চৌধুরিও পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবিতে আদালতের দ্বারস্থ হন।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে যে আন্দোলনে নেমেছেন, সেই তৃণমূলের বিরোধিতাই করতে দেখা গিয়েছে অধীর চৌধুরিকে বরাবর। এমনকি রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েও তৃণমূলের সঙ্গে মতবিরোধের সূত্রপাত অধীর চৌধুরির কারণে। সেই প্রসঙ্গ টেনেই বাংলায় বিজেপির হাত শক্ত করার নেতা হিসাবে অধীর চৌধুরির নাম তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির উত্থানে সিপিএমকে দায়ী করেন। সাংসদের দাবি, সিপিএম জমানায় কোনও ইস্যুতে কখনও আন্দোলন করতে দেখা যায়নি বিজেপিকে। তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৬ সাল থেকে বিজেপির উত্থানের পিছনেও বাম-কংগ্রেস আঁতাতের দাবি করেন তিনি।

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অগ্রগতি আটকাতেই লোকসভা ভোটের আগে রাজ্যের বরাদ্দ আটকে রাখার পরিকল্পনা মোদি সরকারের। লোকসভা নির্বাচনের আগে প্রতিবার বিজেপি একটি ‘গিমিক’ প্রয়োগ করে বলে দাবি কল্যাণের। এবারের ভোটের আগে ধর্মের গিমিক ব্যবহারের অভিযোগ তোলেন তিনি। তবে বিজেপির সংকীর্ণ ধর্মনীতিকে নতুন ফ্ল্যাটের ব্যালকনির সঙ্গে তুলনা করে বলেন, সেখানে শুধু নরেন্দ্র মোদি ও অমিত শাহ থাকতে পারেন। অন্যদিকে বিজেপির সহযোগী সিপিএমের যুব সম্প্রদায়কে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ৫০ বছরেও যুব সম্প্রদায় সিপিএমকে রাজ্যের ক্ষমতায় আনতে পারবে না। সিপিএমের প্রবীন নেতাদের এর জন্য দায়ী করে তিনি বলেন এটা পিতার পাপে পুত্রের ভোগ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...