Saturday, June 13, 2026

সেনার কড়া নির্দেশ! শহিদ মিনারে খোলা হল ডিএ মঞ্চ

Date:

Share post:

গা জোয়ারি করে ডিএ-র (DA) দাবিতে গায়ের জোরে শহিদ মিনারে (Sahid Minar) আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এক বছরেরও বেশি অতিক্রান্ত। রবিবার তাঁদের আন্দোলনের ৩৭৪ দিন। এসবের মধ্যে তাঁদের অনশন মঞ্চ ও ধরনা মঞ্চ খুলে দেওয়া হয়। শনিবারই সেনার (Army) তরফে এই অস্থায়ী ছাউনি খুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরই এদিন সকাল থেকে ডেকরেটার্সের সংস্থার লোকজন এসে মঞ্চ খোলার কাজ শুরু করেন। তবে ময়দানে কোনও সভা বা অনুষ্ঠান করতে হলে সেনার অনুমতি নেওয়া প্রয়োজন। আর সেসব না মেনেই নিজেদের গায়ের জোরে দিনের পর দিন শহর কলকাতাকে স্তব্ধ করার চেষ্টায় ব্যস্ত। আর তারমধ্যেই এবার অনুমতি না থাকায় খুলে দেওয়া হল অনশন ও ধরনা মঞ্চ।

এদিকে এদিনের ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, সকলেই জানেন ময়দানে কোনও কর্মসূচি করতে হলে সেনার অনুমতির প্রয়োজন হয়। এখানে অন্য কারও হস্তক্ষেপ থাকে না। তবে রাজ্য সরকারি কর্মীদের একাংশ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন। তবে মুখ্যমন্ত্রী বারবার তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে কারও কথা না শুনেই কলকাতার রাজপথে বিক্ষোভ শুরু করেন তাঁরা। যদিও পরে কর্মীদের বিষয়টি মাথায় রেখেই বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, অতিরিক্ত ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। তারপরও কিছু পায়ের তলার মাটি হারিয়ে যাওয়া রাজনৈতিক দলের ছত্রছায়ায় গায়ের জোরে রাস্তা বন্ধ করে আন্দোলন চলছিল। এবার সেই মঞ্চই খুলে দিল সেনা। তবে এই মামলার জল বর্তমানে সুপ্রিম কোর্টে গড়িয়েছে।

সূত্রের খবর, শনিবারই সেনার তরফে এক প্রতিনিধি দল যৌথ মঞ্চের আন্দোলনকারীদের ধরনা-অবস্থান তুলে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়, তাঁদের সেখানে বসার কোনও এক্তিয়ার নেই। পাশাপাশি জায়গাটি অবিলম্বে পরিষ্কারেরও প্রয়োজন রয়েছে। এরপরও সেনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে থাকে অবস্থান। যদিও রবিবার সকালে সেই মঞ্চ খুলে দেওয়া হল।

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...