Wednesday, June 24, 2026

লাফিয়ে বাড়ল সম্পত্তির পরিমাণ, বিশ্বে ধনীদের তালিকায় চতুর্থ স্থানে জুকারবার্গ

Date:

Share post:

কিছুদিন আগেও খারাপ সময় ছিল তাঁর নিত্যদিনের সঙ্গী। নিজের কোম্পানিতে লোকসান থেকে শুরু করে ব্যক্তিগত আয়ের নিরিখেও বেশ খারাপ অবস্থাতেই ছিলেন। এরপর ২০২২ সালের শেষের দিকে তাঁর সম্পত্তি একেবারে তলানিতে পৌঁছয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে তাঁর সংস্থা মেটার হাত ধরে ফের বিশ্বের ধনীদের তালিকায় তালিকায় প্রথম স্থানে উঠে এলেন মার্ক জুকারবার্গ (Mark Zukerberg)। সূত্রের খবর, ২০২২ সালের শেষ দিকে জুকারবার্গের সম্পত্তি নেমে গিয়েছিল মাত্র ৩ হাজার ৫০০ কোটি ডলারে। কিন্তু এরপর থেকেই ফেসবুক মেটা (Meta) ঘুরে দাঁড়াতেই ফেলেফেঁপে ওঠে জুকারবার্গের সম্পত্তি (Property)।

ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেক্সের রিপোর্টে সাফ জানানো হয়েছে, বর্তমানে মেটা সিইওর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০ কোটি ডলার। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। পিছনে ফেলেছেন বিল গেটসকেও। তবে ব্যক্তিগতভাবে মার্ক জুকারবার্গ আগে কখনোই এত সম্পত্তির মালিক ছিলেন না। কিন্তু ২০২৪ সালের শুরুতেই এল সুখবর। আগামী মার্চ মাস থেকে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে চলেছে মেটা। সেখান থেকেই বছরে প্রায় ৭০ কোটি ডলার পাবেন জুকারবার্গ। তবে এই প্রথম নয়, এর আগেও গত বছরের এপ্রিল মাসে একদিনে ১০ বিলিয়ন ডলার আয় করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন জুকারবার্গ। রিপোর্ট অনুসারে, শেয়ারবাজারে মেটার মূল্য ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে যাওয়ায় একদিনেই ১০ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়ে গিয়েছিল জুকারবার্গের। আর সেই সুবাদেই মুকেশ আম্বানিকে সরিয়ে বিশ্বের ধনীদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছিলেন জুকারবার্গ। সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৮ হাজার ৭৩০ কোটি ডলার।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...