Saturday, April 4, 2026

‘একেবারেই সত্যি বলছেন না , অনেক ভুল,’ রোহিতকে সরানো নিয়ে বাউচারের পাল্টা রিতিকার

Date:

Share post:

কেন মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সরানো হয়েছিলো রোহিত শর্মাকে, সেই নিয়ে মুখ খুলেছেন মুম্বইয়ের প্রধান মার্ক বাউচার। রোহিতকে সরানোর কারণ জানিয়েছিলেন তিনি। আর সেই উত্তর পছন্দ হয়নি রোহিতের স্ত্রী রিতিকার। একেবারেই মেনে নিতে পারছেন না রোহিতের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি মন্তব্য নতুন করে ছড়িয়েছে জল্পনা।

বাউচারের সাক্ষাৎকারের সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর তলায় মন্তব্য করেছেন রিতিকা। তিনি লিখেছেন, “কত কিছু ভুল রয়েছে এখানে..।” আর সেই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। রিতিকার স্পষ্ট ইঙ্গিত, বাউচার যা বলেছেন তার অনেক কিছুই হয়তো সত্যি নয়। নেপথ্যে আরও অনেক গল্প রয়েছে।”

রোহিতকে সরানো নিয়ে বাউচার বলেন, “এটা একেবারেই ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমরা হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এটা আমার কাছে একটা পরিবর্তনের সময়। কিন্তু ভারতে এটা সকলে বোঝে না। এখানে একটা আবেগ কাজ করে। আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসাবে সেরাটা বার করে আনতে। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক।আইপিএলে শুধু ক্রিকেট নয়, আরও কিছু থাকে। ওখানে ফোটোশ্যুট হয়। আরও অনেক কিছু হয় যেগুলোর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। ওগুলো বিজ্ঞাপনের জন্য প্রয়োজন। সেখানে অধিনায়ককে থাকতে হয়।”

এরপর বাউচার আরও বলেন, “ রোহিত খুব ভাল মানুষ। ও অনেক দিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে। সাফল্যও পেয়েছে। এখন ভারতকেও নেতৃত্ব দিচ্ছে। তাই ও যেখানেই যায় ক্যামেরা ওর পিছন পিছন ঘোরে। সেই সব সামলাতে ব্যস্ত থাকতে হয় ওকে। যার জন্য ব্যাট হাতে এখন সেভাবে সাফল্য পাচ্ছে না রোহিত। কিন্তু অধিনায়ক হিসাবে দুর্দান্ত। রোহিত মুম্বই দলের গুরুত্বপূর্ণ সদস্য। আশা করব নেতৃত্বের চাপ ওর উপর থেকে চলে যাওয়ায় আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিতকে দেখতে পাব।”

আরও পড়ুন- ধ.র্ষণের অ.ভিযোগ ভারতীয় এই খেলোয়াড়ের বিরুদ্ধে, থানায় দায়ের অ.ভিযোগ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...