Saturday, March 21, 2026

১০১° জ্বর নিয়েই মঞ্চে মমতা, সভা সেরে বললেন, “ভালো হয়ে গিয়েছি!”

Date:

Share post:

চোট-আঘাতও তাঁকে কাবু করতে পারেনি। পায়ে চোট নিয়েও সভা-সমাবেশ করেছেন। বাড়ি থেকেই সামলেছেন প্রশাসনিক কাজ। ১০১° জ্বর নিয়ে কি তিনি বিশ্রাম নেবেন? না। ফলে সেই অবস্থাতেই হাওড়ায় বুধবার হাওড়ার (Howrah) প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজেই জানালেন, “এই যে এখন আপনাদের সামনে কথা বলছি, গায়ে ১০১ টেম্পারেচর। টানা ৪৮ ঘণ্টা ধর্না দিয়ে কাশিটাও বেড়েছে।“

নিয়মিত হাঁটেন। নিজের ইনস্টাগ্রামে ট্রেডমিলে হাঁটার ছবিও পোস্ট করেছিলেন। আহারও করেন পরিমিত। হাঁটেন সবার আগে। মঞ্চে চোট-আঘাত ছাড়া কোনও দিন অসুস্থতার কথা শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথা। কিন্তু সেই তিনি এদিন জানালেন, রঙের তীব্র গন্ধে গলা খুশখুশ, সর্দি ও ১০১° জ্বর রয়েছে তাঁর। বলেন, “এই যে এখন আপনাদের সামনে কথা বলছি, গায়ে ১০১ টেম্পারেচর। টানা ৪৮ ঘণ্টা ধর্না দিয়ে কাশিটাও বেড়েছে।“ রেড রোডের (Red Road) ধর্না মঞ্চে থেকে গলা বসে গিয়েছে। কিন্তু সেই অবস্থাতেই প্রশাসনিক সভায় আসেন মমতা। জানান, সাধারণত কোনও কর্মসূচি তিনি বাতিল করেন না। সেই কারণেই আসা।

সভা মঞ্চ থেকে উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি কেন্দ্রে বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। সব শেষে বলেন, “এই যে আপনাদের কাছে এলাম, আমার টেম্পারেচার কমে গিয়েছে। আমি ভালো আছি।“

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...