Friday, June 5, 2026

৯৫ বছরে গ্র্যাজুয়েট! আরও পড়ার পরিকল্পনা ছাত্রের

Date:

Share post:

যাঁরা ভাবেন ৪০ বছরের পর জীবনে আর কী নতুন করে শুরু করা যায়? যাঁরা মনে করেন ৩০ বছর পেরিয়ে গেলে আর কী পড়াশোনার বয়স থাকে? তাঁদের জন্য উদাহরণ হয়ে থাকবেন ডেভিড মার্জট। কিংস্টোন বিশ্ববিদ্যালয় থেকে ৯৫ বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম স্নাতকের সম্মানও পেলেন তিনি। এমনকি তিনি পাশাপাশি একটি পার্ট-টাইম ডক্টরেট করছেন যা শেষ হতে হতে ডেভিডের বয়স হবে ১০৩!

মনোরোগ বিশেষজ্ঞ ডেভিড মার্জট ডাক্তারি পাশ করার ৭২ বছর পরে নতুন করে স্নাতকে ভর্তি হন। ইউরোপীয়ান দর্শনের ওপর স্নাতক ডিগ্রি পান তিনি কিংস্টোন বিশ্ববিদ্যালয় থেকে। তবে কাজটা সহজ ছিল না, এমনটাই ডিগ্রি পাওয়ার পর বলছেন ডেভিড। কারণ এত বয়সে এসে স্মৃতি আর আগের মতো কাজ করে না। তাই পড়া মনে রেখে পরীক্ষায় পাশ করাটা রীতিমত চ্যালেঞ্জের। যদিও এরপরেও আরও একটি কোর্স করার কথা ভাবছেন তিনি।

সেই চ্যালেঞ্জটাই নিতে চেয়েছিলেন ডেভিড। বিবাহিত জীবনের ৬৫ বছর কাটিয়ে স্ত্রীর বিয়োগের পর অনেকটা একা হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু জীবন যখন থেমে যায়নি, আরও জানার ইচ্ছা যখন ফুরিয়ে যায়নি তখন আবার চেষ্টা করতেও ভয় পাননি ডেভিড। স্নাতক হওয়ার পরে মনোরোগের ডাক্তার ডেভিড সবাইকেই বলছেন জীবনে চ্যালেঞ্জ নেওয়া কারোরই থামিয়ে দেওয়া উচিত না।

ডেভিডকে ছাত্র হিসাবে পেয়ে খুশি কিংস্টোনের শিক্ষক-শিক্ষিকারাও। তাঁদের দাবি বিভিন্ন বিভাগের পড়ুয়ারা যখন এক ক্লাসে পড়তে আসে তখন পড়ানোর মানও বেড়ে যায়। সেক্ষেত্রে বর্ষীয়ান ডেভিডের জ্ঞান তাঁদেরও কাজে লেগেছে। এর আগে ২০১৮ সালে ৯৫ বছর বয়সে স্নাতক হওয়ার রেকর্ড রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইংল্যান্ডের জন ফিলিপ ট্রোয়ারের।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...