Thursday, June 25, 2026

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে কিউয়িরা

Date:

Share post:

একলাফে শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পাওয়ার পরই পয়েন্ট টেবিলে একনম্বর জায়গা দখল করে নিয়েছে কিউয়িরা।ব্যাট ও বলে দুরন্ত পারফরম্যান্স করেন কিউয়ি তারকা রাচীন রবীন্দ্র। তিনি ম্যাচের সেরা হন। এই জয়ের ফলেই নিউজিল্যান্ড তালিকায় এক নম্বরে উঠে এসেছে। অস্ট্রেলিয়া নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ভারত এখন তিন নম্বরে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারত।পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বিরাটরা। সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তনের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও একলাফে অনেকখানি উঠে এসেছে ভারত।যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ হেরে পাঁচ নম্বরে নেমে গিয়েছিল রোহিতরা। কিন্তু পরের ম্যাচ জেতার ফলে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভার‍ত।
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট কিউয়িরা ২৮১ রানে জিতেছে। কিউয়িরা প্রথম ইনিংসে করেছিল ৫১১ রান। রাচীন রবীন্দ্র একাই ২৪০ রান করেন। প্রোটিয়া ব্রিগেডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৬২ রানে। নিউজিল্যান্ড ১৭৯ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ২৪৭ রানে।যার নিট ফল, কিউয়িরা ম্যাচ জিতে নেয় ২৮১ রানে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...