Sunday, June 7, 2026

সাংঘা.তিক! ফেসবুক লাইভ চলাকালীন উদ্ধব শিবিরের নেতার ছেলেকে গু.লি করে খু.ন

Date:

Share post:

শিবসেনা নেতা বিনোদ ঘোষালকরের ছেলে অভিষেক ঘোষালকরকে গুলি করে খুন! অভিযুক্তও আত্মঘাতী! জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এক পরিচিতকে পাশে নিয়েই ফেসবুক লাইভ করছিলেন তিনি। আর ওই ফেসবুক লাইভ চলাকালীন পাশে থাকা ব্যক্তিই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেককে। যদিও চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েও বাঁচাতে পারেননি তরুণ-তুর্কি নেতাকে। সাংঘাতিক এই ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা সমাজমাধ্যমে দেখে শিহরে উঠেছেন অনেকেই।

আরও পড়ুন- সার্বিক উন্নয়নের সার্থক বাজেট: উপহার সব শ্রেণির জন্য

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় উদ্ধব সেনা নেতা বিনোদ ঘোসলকরের ছেলে অভিষেক ঘোসলকর দাহিসারে নিজের ফ্ল্যাটে বসেই ফেসবুক লাইভ করছিলেন। ফেসবুক লাইভের সময়ে তাঁর পাশেই ছিলেন মৌরিস ভাউ নামে এক ব্যক্তি। হেসেই কথা বলছিলেন দুজনে। আচমকাই ফেসবুক লাইভ থেকে চলে যান মৌরিস। আর তার পরেই অভিষেককে লক্ষ্য করে গুলি চালান। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরেই লাফিয়ে সরে যান অভিষেক। এর পরে আরও দুই রাউন্ড গুলি ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। গুলির শব্দ শুনেই অভিষেকের সঙ্গীরা অন্য ঘর থেকে ছুটে আসেন। ধড়া পড়ে যাওয়ার ভয়ে এর পরে নিজেকে গুলি করে আত্মঘাতী হন হামলাকারী মৌরিস ভাউ। স্থানীয়রাই গুলিবিদ্ধ অভিষেককে উদ্ধার করে করুনা হাসপাতালে নিয়ে যান। ফেসবুক লাইভে উদ্ধব সেনার নেতার উপরে হামলার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাসপাতালের সামনে জড়ো হন উদ্বিগ্ন শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) নেতা-কর্মীরা। কিন্তু অভিষেককে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...