Saturday, June 27, 2026

শনির সকালে থমথমে সন্দেশখালি, জারি ১৪৪ ধারা!

Date:

Share post:

উত্তপ্ত সন্দেশখালির (Sandeshkhali) পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি। শুক্রবার রাত থেকে ত্রিমোহিনী বাজার-সহ সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধরা জারি করেছে পুলিশ। গত তিনদিন ধরে দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে। জমি রক্ষা কমিটি এবং আদিবাসীদের সংগঠনের বিক্ষোভে শুক্রবার সারাদিন ধরেই সংবাদের শিরোনামে ছিল এই দ্বীপ।রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান এডিজি আইনশৃঙ্খলা। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে পরিস্থিতি এখন থমথমে। রাস্তাঘাট শুনশান, বন্ধ রয়েছে দোকানপাট।

সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছে পুলিশ, অশান্তির আঁচ যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে এলাকায় র‌্যাফ নামানো হয়েছিল। বৃহস্পতিবার পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার আরও আট জনকে গ্রেফতার করা হয়।বিক্ষোভকারীদের দাবি, শাসক দলের নাম ভাঙিয়ে এলাকায় অত্যাচার চালান শাহজাহানেরা। বিক্ষোভের নেতৃত্বে মূলত মহিলারা ছিলেন। বাঁশ, দা, কাটারি নিয়ে রাস্তায় নামেন তাঁরা, সন্দেশখালি থানাও ঘেরাও করেন। আপাতত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...