Tuesday, June 16, 2026

দল থেকে সাসপেন্ডের পর এবার সন্দেশখালিকাণ্ডে গ্রে.ফতার উত্তম সর্দার

Date:

Share post:

শনিবার সকালেই ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে। আর রাতেই পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত সন্দেশখালির জেলা পরিষদ সদস্য, অঞ্চল কমিটির সভাপতি উত্তম সর্দার। সন্দেশখালি থানা এলাকা থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার হয়েছেন বিকাশ সিংহ নামের এক বিজেপি নেতাও।

প্রসঙ্গত, শাসকদলের তরফ থেকে আগেই আশ্বাস দেওয়া হয়েছিল সন্দেশখালিকাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না। শনিবার, রেড রোডের ধর্না মঞ্চে থেকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik) জানান, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে অভিযুক্ত সন্দেশখালির জেলা পরিষদ সদস্য, অঞ্চল কমিটির সভাপতি উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে।

শনিবার, রেড রোডের ধর্না মঞ্চ থেকে পার্থ ভৌমিক জানান, আমরা তৃণমূলকে ভালবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবসি। তৃণমূল কখনই মানুষের সঙ্গে অসভ্য আচরণকে প্রশ্রয় দেয় না। পার্থ জানান উত্তম সর্দার স্থানীয় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। অভব্য আচারণ করছেন। লোকজনকে ভয় দেখাচ্ছেন। এই অভিযোগ খতিয়ে দেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদের সদস্য ও অঞ্চল সভাপতিকে উত্তমকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। ধর্না মঞ্চেই পার্থ জানান, এ ধরনের অভিযোগ দল বরদাস্ত করে না। তাই দলের শীর্ষ নেতৃত্ব এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উত্তম সর্দারকে সাসপেন্ড করা হল। এরপরেই রাতে গ্রেফতার হলেন উত্তম সর্দার। সন্দেশখালি থানা এলাকা থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার হয়েছেন বিকাশ সিংহ নামের এক বিজেপি নেতাও।

আরও পড়ুন- ফোন চুরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের, থানায় অভিযোগ দায়ের

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...