Saturday, June 13, 2026

সিকিমে দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়লো দুধের ট্যাঙ্কার! আহত শতাধিক

Date:

Share post:

মেলার ভিড়ের মাঝেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার (milk tanker)। সিকিমের রানিপুলের কাছে ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন,ট্যাঙ্কারটি প্রথমে মেলার মাঠের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িকে ধাক্কা মেরে সোজা মেলার মাঠে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হন বহু মানুষ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়, আহত প্রায় শতাধিক। এদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

মেলার মধ্যে তীব্র বেগে ট্যাঙ্কার ঢুকে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায় পুরো চত্বরে। ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হওয়ার পাশাপাশি ভিড়ে পদপিষ্ট হন অনেকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ট্যাঙ্কারটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল তা এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি না চালকের গাফিলতি, তা তদন্ত করে দেখছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...