Sunday, April 5, 2026

ভোট প্রচারে স্কুলের পড়ুয়াদের ‘ব্ল্যাকমেলিং’ শেখালেন মহারাষ্ট্রের বিধায়ক! নিন্দার ঝড় সব মহলে

Date:

Share post:

নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোট প্রচারে কোনওভাবেই নাবালকদের যুক্ত করা যাবে না। এমনকী, বাবা-মায়ের কোলে চড়েও তাঁরা সভা-মিছিলে যেতে পারবে না। অথচ মহারাষ্ট্রের (Maharastra) শিবসেনা (শিন্ডে) বিধায়ক সন্তোষ বাঙ্গার (Santosh Bangar) একটি স্কুলে গিয়ে প্রাথমিকের পড়ুয়াদের তাঁর হয়ে প্রচারে বাবা-মাকে ব্ল্যাকমেইল করতে নির্দেশ দেন। সেই ভিডিও ভাইরাল (Video Viral) হতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে।

বিধায়ক সন্তোষ বাঙ্গার (Santosh Bangar) সম্প্রতি তাঁর এলাকার একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে পড়ুয়াদের বিধায়ক বলেন, তাদের বাবা-মা তাঁকে ভোট না দিলে তারা যেন খাবার না খায়। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যায়, বিধায়ক বলছেন, ‘‘যদি পরের বার নির্বাচনে তোমাদের বাবা-মা আমায় ভোট না দেন, তা হলে তোমরা দুদিন খাবে না।’’ এই কথা শুনে শিশুরাও মাথা নাড়ে। তার পর তিনি পড়ুয়াদের ‘ছড়া’ কেটে বলতে শেখান, ‘‘সন্তোষ বাঙ্গারকে ভোট দাও, তবেই আমরা খাব খাবার।’’ সেই সময় সেখানে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।

এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন বাঙ্গার। প্রকাশ্যে সমাবেশে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। গত সপ্তাহেই নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে জানায়, নির্বাচনী কোনও বিষয়ে নাবালকদের যুক্ত করা যাবে না। এরপরে ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। তীব্র সমালোচনা করেন মহারাষ্ট্রে এনসিপি এবং কংগ্রেস নেতারা। তাঁদের অভিযোগ, বাঙ্গার যা বলেছেন, তাতে নির্বাচন কমিশনের নির্দেশিকার অবমাননা হয়েছে। ওই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত কমিশনের।

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...