Sunday, June 21, 2026

বিক্ষোভ কাটিয়ে ছন্দে ফিরছে সন্দেশখালি!

Date:

Share post:

স্বাভাবিক হচ্ছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali)। বুধবার থেকে টানা বিক্ষোভ চলার পর অবশেষে ছন্দে ফিরছে এই দ্বীপ। শুক্রবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ানো হয় পুলিশের (Police) টহলদারি। ইতিমধ্যেই উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। তারপরই পুলিশের জালে এক বিজেপি নেতা (BJP Leader)। বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেনারের দায়িত্বে থাকা দাপুটে নেতা তথা বিজেপির বসিরহাট সাংগঠনিক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিংকে (Vikash Singh) দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করলো পুলিশ। ওয়াকিবহাল মহল মনে করছে, এই ঘটনায় চাপে পড়েছেন পদ্ম শিবিরের নেতারা।

শনিবারের পর আজ রবিবারও সকাল থেকে শান্ত আছে সন্দেশখালি। বেশ কিছু দোকানপাট, বাজার খুলেছে এবং মানুষজন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরেছেন বলেই মনে করা হচ্ছে। পুলিশ এবং প্রশাসনের কর্তারা এখনও সন্দেশখালিতে রয়েছেন। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। উত্তম ও বিকাশকে আজ আদালতে তোলা হবে।


Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...