Sunday, June 28, 2026

মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির ভিতর জীবন্ত পুড়ে মৃত্যু পাঁচ যাত্রীর

Date:

Share post:

উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway) মর্মান্তিক দুর্ঘটনায় বাসের মধ্যে জীবন্ত পুড়ে মৃত্যু হল পাঁচ পর্যটকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার (Mathura) কাছে। বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। গাড়ি থেকে বেরোতে না পেরে মর্মান্তিক মৃত্যু হয় গাড়ির যাত্রীদের।

সোমবার সকালে বিহার থেকে দিল্লির দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। যমুনা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। তারপরই সেটি ঘুরে গিয়ে গোটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়ে। বাসে তখন ৪০ জন যাত্রী ছিলেন। তাঁরা দ্রুত নামতে থাকেন বাস থেকে। ততক্ষণে বাসে আগুন ধরে গিয়েছিল।

এরই মধ্যে বাসের পিছন থেকে আসা একটি গাড়ি আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকা বাসে এসে ধাক্কা মারে। জ্বলন্ত বাসে ধাক্কা মারায় গাড়িতে সাথে সাথে আগুন ধরে যায়। গাড়ির পাঁচ যাত্রী বেরিয়ে আসার কোনও সুযোগই পাননি। তাঁরা গাড়ির ভিতরই জীবন্ত দগ্ধ হয়ে যান। ঘটনাস্থলে দমকলের গাড়ি ও মথুরার পুলিশ সুপার (SP) শৈলেশ দুবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...