Saturday, April 4, 2026

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু ভ্যালেনস্টাইস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, ২-৩ দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক হয়। সেখানেই আগামী বর্ষের পরীক্ষার দিন ঠিক হয়েছে। এই নিয়ে পর্ষদকে জানিয়ে দেওয়া হয়েছে।

২০২৫-এর মাধ্যমিকের রুটিন
১৪ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
১৫ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
১৭ ফেব্রুয়ারি- ইতিহাস
১৮ তারিখ- ভূগোল
১৯ তারিখ- জীবন বিজ্ঞান
২০ তারিখ- ভৌত বিজ্ঞান
২২ তারিখ- অঙ্ক
২৪ তারিখ- ঐচ্ছিক বিষয়

এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বছরের মাধ্যমিকের ফলাফলের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সব কিছু ঠিক থাকলে ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে।

এই বছর প্রশ্ন ফাঁসের চক্রান্ত নিয়েও সরব হয়েছেন মন্ত্রী। আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য তাঁর বার্তা, “আমাদের পরীক্ষার্থীদের ধরতে ভালো লাগেনি। কোনও অসাধু চক্রে পা না দিয়ে ভালো করে লেখাপড়া করে পরীক্ষা দিন। এই বছর কেউ প্রশ্ন পত্র নিয়ে কোনও রকম অভিযোগ করেন। প্রশ্ন একদম পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই তৈরি করা হবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...