Tuesday, March 17, 2026

আসন সমঝোতায় না! মমতা-কেজরির পথে হেঁটে উপত্যকায় একা লড়ার ঘোষণা ফারুকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে ফের বড় ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের পর এবার একলা চলো নীতি নিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। ফলে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের যৌথ লড়াইয়ের কোনও সম্ভাবনা রইল না উপত্যকায়।

জম্মু-কাশ্মীর উপত্যকায় বিজেপির বিরুদ্ধে বিরোধীদের যৌথ লড়াইয়ের সম্ভাবনা খারিজ করে এদিন ফারুক আব্দুল্লাহ বলেন, “যদি আসন সমঝোতার প্রশ্ন ওঠে তাহলে আমি অন্য কোনও দলের সাথেই জোট করতে রাজি নই। আমি একক শক্তিতেই নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক। এই নিয়ে দ্বিমত থাকার প্রশ্নই ওঠে না।” অবশ্য কিছুদিন আগেই রাহুল গান্ধীর ভারত জরযাত্রাকে সমর্থন জানিয়েছিলেন ফারুক আব্দুল্লাহ। সেসময় তার বার্তা ছিল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। দেশকে বাঁচাতে হলে সমস্ত বিরোধ ভুলে একজোট হয়ে লড়তে হবে বিরোধীদের। সেই তিনি এবার সিদ্ধান্ত বদল করায় স্বাভাবিকভাবেই চাপ বাড়লো কংগ্রেসের।

প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় না গিয়ে একা লড়ার কথা ঘোষণা করেছিলেন। একই পথে হেঁটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে যাবে না তারা। পাশাপাশি নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ ছেড়ে ফিরে গিয়েছেন ‘এনডিএ’তে। এহেন পরিস্থিতিতে কার্যত খন্ডবিখন্ড বিরোধীদের তৈরি করা ইন্ডিয়া জোট।

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...