Wednesday, April 1, 2026

বকেয়া তেলের বিল! উত্তরবঙ্গে বন্ধ সব পেট্রোল পাম্প, চরম ভোগান্তি মানুষের

Date:

Share post:

অবিলম্বে মেটাতে হবে বকেয়া। আর তা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের (Petrol Pump Association)। উত্তরবঙ্গের ( North Bengal) একাধিক পেট্রোল পাম্পগুলিতে বকেয়া টাকা মেটানোর দাবিতে বৃহস্পতিবার ২৪ ঘন্টা ধর্মঘটের (Strike) ডাক দেওয়া হয়। যা চলবে শুক্রবার সকাল ৬টা অবধি। এদিন আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, বালুরঘাটে একই ছবি ধরা পড়েছে।

এদিন আলিপুরদুয়ার জেলা জুড়ে সমস্ত পেট্রোল পাম্পে বকেয়া মেটানোর দাবিতে চলছে ২৪ ঘন্টার ধর্মঘট। আর সেকারণেই এদিন সকাল থেকেই বন্ধ ছিল বিভিন্ন পেট্রোল পাম্প। দিনভর পেট্রোল পাম্প গুলি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেকেই এদিন পেট্রোল পাম্পে তেল ভরতে এসে পাম্প বন্ধ দেখে চরম সমস্যায় পড়েন। পাশাপাশি কোচবিহারের ছবিটা একেবারে এক।

তবে এদিন বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে প্লাস্টিক বোতলে পেট্রোল বিক্রি করতে দেখা গিয়েছে কর্মীদের৷ আর সেই তেল কিনতে গিয়েই মাথা খারাপ হওয়ার জোগাড় সাধারণ মানুষের। এক লিটার পেট্রোল কিনতে ১৫০ টাকা খরচের অভিযোগ সামনে আসছে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের পেট্রোল ডিলারদের বকেয়া ২ কোটিরও বেশি। নর্থবেঙ্গল পেট্রোল ডিলারস এসোসিয়েশনের ডাকে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের পেট্রোল ডিলাররা সামিল হয়েছেন ধর্মঘটে। ধর্মঘটের জেরে দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধ ২৫টি পেট্রোল পাম্প। নর্থ বেঙ্গল পেট্রোল ডিলারস এসোসিয়েশন কার্যকরী কমিটির সদস্য সুরজিৎ ঘোষ জানিয়েছেন ডিলাররা দীর্ঘদিন ধরে ওয়েল কোম্পানিগুলির কাছে তাদের কমিশন বৃদ্ধির দাবী জানিয়ে আসছিল। সেই দাবি তো পূরণ হয়নি ন উল্টে বিগত বিভিন্ন নির্বাচনে পেট্রোল – ডিজেল সরাবরাহ করলেও সেই টাকা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া রয়েছে। সেকারণেই উত্তরবঙ্গজুড়ে ধর্মঘটে সামিল পেট্রোল ডিলাররা।

Related articles

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...