Wednesday, June 24, 2026

উচ্চমাধ্যমিক ২০২৫ নিয়ে বড় ঘোষণা সংসদের, এবার অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম

Date:

Share post:

আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম। সামনের বছর থেকেই এই নতুন বিষয় সংযোজিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে। এতে বিভ্রান্তি এড়ানো যাবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

শুক্রবার পরীক্ষা শুরুর দিনেই পরীক্ষার কেন্দ্র নিয়ে বিভ্রান্তি ছড়ায়। মালদহে এক স্কুলের কিছু ছাত্রকে ভুল পরীক্ষাকেন্দ্রের নাম বলা হয়। সেখানে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারেন সেই স্কুলে নয় বরং অন্য একটি স্কুলে সিট পড়েছে তাঁদের। এরপরেই স্বাভাবিক ভাবে হতচকিত হয়ে যান পরীক্ষার্থীরা। তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনের সহায়তায় টোটো করে সময়ের মধ্যেই তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

এই প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ওই স্কুলের বাকি ছাত্রদের কাছে সঠিক স্কুলের নাম জানা থাকলেও এই কয়েকজন ছাত্রকে কেন ভুল স্কুলের নাম বলা হল তাই নিয়ে রিপোর্ট তলব করেছি প্রধান শিক্ষকের কাছ থেকে। এখনও রিপোর্ট আসেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দেখা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকলেও, উচ্চমাধ্যমিকে কেন্দ্রের নাম লেখা থাকে না। তাই আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকেও অ্যাডমিট কার্ডে থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম। এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগামী বছর থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবেন। এতদিন ধরে স্কুলগুলো ছাত্র-ছাত্রীদের জানিয়ে দিত পরীক্ষাকেন্দ্রের নাম।

আরও পড়ুন- জোর ধাক্কা ভারতীয় শিবিরে , পারিবারিক সমস্যার কারণে তৃতীয় টেস্টে নেই অশ্বিন

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...