Saturday, April 4, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ১৯৬ রান । ভারতেই হয়ে দ্বিতীয় ইনিংসে শতরান যশস্বী জসওয়ালের। ১০৪ রানে আউট হন তিনি। ভারতে হয়ে ক্রিজে রয়েছেন, শুভমন গিল এবং কুলদীপ যাদব। ৬৫ রানে অপরাজিত শুভমন ।

২) ঘরের মাঠে আইএসএল-এর ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ১-০ গোলে পিছিয়ে থেকেও নর্থইস্ট ইউনাইটেডকে হারালো ৪-২ গোলে। বাগানের হয়ে গোল গুলি করেন লিস্টন কোলাসো, জেসন ক্যামিন্স, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদের। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের দল।

৩) আইএসএল-এ জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন লিগ টেবিলের লাস্টবয় হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ক্লেটন সিলভা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে উঠে এল কুয়াদ্রাতের দল।

৪) রঞ্জিট্রফির গুরুত্বহীন ম্যাচে বিহারের বিরুদ্ধে দাপট বাংলার। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিহারের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৩২। ২৮৪ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪১১ রান করে ডিক্লেয়ার দেয় বাংলা। ব্যাট হাতে তান্ডব চালান অভিমন্যু ঈশ্বরণ। ২০০ রানে অপরাজিত তিনি।

৫) চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আর তারই মধ্যে বোর্ডের চুক্তিবদ্ধ এবং ভারত-এ দলের ক্রিকেটারদের চিঠি পাঠালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বলা ভালো এ চিঠিতে সতর্ক বার্তা পাঠিয়েছেন বোর্ড সচিব। চিঠিতে লেখা হয়েছে, এবার থেকে রঞ্জিট্রফির ম্যাচ না খেললে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে।

আরও পড়ুন – Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...