Saturday, April 4, 2026

রিয়েলিটি শো-এর জগতে বিরাট চমক! ‘দিদি নাম্বার ওয়ান’-এ বাংলার দিদি

Date:

Share post:

বাংলা রিয়েলিটি শো-এর জগতে বিরাট চমক! ‘দিদি নাম্বার ওয়ান’-এ আসছেন বাংলার দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে শুটিং। খবর প্রকাশ্যে আসতেই তুমুল উৎসাহ দর্শকদের মধ্যে।

মাসখানেক আগে পরপর দুদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে হাজির হন ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। লোকসভা ভোটের আগে রচনার মুখ্যমন্ত্রীর দেখা করার ঘটনায় রাজনৈতিক জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি শাসকদলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন নায়িকা তথা ছোট পর্দার জনপ্রিয় টিভি শো-এর অ্যাঙ্কার? মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় রচনার (Rachana Banerjee)। তবে রাজনীতিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী দাবি করেছিলেন, ‘দিদি নাম্বার ওয়ান‘ নিয়ে না কি কথা বলতে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। রচনার ঘনিষ্ট মহল বলে, “অনেক কিছুই হতে পারে, সবটা সময়ই বলবে”।

শেষ পর্যন্ত জানা গেল বাংলার দিদি আসছেন দিদি নাম্বার ওয়ানে। কী ভূমিকায় দেখা যাবে তাঁকে? সে বিষয়ে অবশ্য খোলসা করেনি চ্যানেল কর্তৃপক্ষ বা দিদি নাম্বার ওয়ান।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...