Friday, June 26, 2026

শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, ছন্দে ফিরছে সন্দেশখালি

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার৷ শনিবার গ্রেফতার করা হয়েছে আর এক অভিযুক্ত শিবু হাজরাকেও৷ উত্তমের পাশাপাশি শিবু গ্রেফতার হওয়ায় গ্রামবাসীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রবিবার ধৃত শিবুকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করা হবে ধৃতকে। এরই পাশাপাশি, সন্দেশখালির আরও ৪টি এলাকায় ১৪৪ ধারা শিথিল করা হয়েছে।

শনিবারই উত্তম এবং শিবুর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা দায়ের করে পুলিশ। ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত শিবু হাজরাকে। ন্যাজাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শিবুকে শনিবার রাতে বসিরহাট থানাতেই রাখা হয়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা থানা চত্বর। শিবুর গ্রেফতারির পরে রীতিমতো উৎসবের মেজাজে দেখা যায় সন্দেশখালির একাংশকে ৷ একের অপরকে মিষ্টিমুখও করান কেউ কেউ ৷
এদিন স্বাস্থ্য পরীক্ষার পর শিবুকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ আদালতে দাবি করে, শিবু পালানোর চেষ্টা করেছিল। তখনই গ্রেফতার করা হয় তাকে। শিবু জামিন পেলে এলাকার শান্তি ব্যাহত হতে পারে। তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে চায় পুলিশ। বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। শিবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ, ৩৫৪ বি, ৩৭৬ ডি, ৩০৭, ৩৪১, ৩২৩, ৫০৬, ৫০৯ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাকি মামলাগুলি আগেই হয়েছিল। পরে এক মহিলার গোপন জবানবন্দি নেওয়ার পর শনিবার মামলায় যুক্ত হয় ৩৭৬ ডি (গণধর্ষণ) ও ৩০৭ (খুনের চেষ্টা) ধারাও।
গ্রামবাসীরা অধরা শাহজাহানকে গ্রেফতারের দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালি।এদিন গোপালঘাট, দাউদপুর, আতাপুর, পুলেপারায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। বাকি জায়গাগুলির ১৪৪ ধারা বুধবার ১২ টার পর তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...