Friday, June 26, 2026

তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে দুরমুশ করে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Date:

Share post:

রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জয় ভারতের। ইংরেজদের ৪৩৪ রানে হারায় রোহিত শর্মার দল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডকে দুরমুশ করে জানালেন ম্যাচের টার্নিংপয়েন্ট কোথায়?

ম্যাচ শেষে রোহিত বলেন, “ টসে জেতার পরেই কিছুটা এগিয়ে গিয়েছিলাম আমরা। জানতাম ভাল রান তুলতে পারলে সেটা আমাদের পক্ষে যাবে। পাশাপাশি, যে লিড ম্যাচ শেষে রোহিত বলেন, “ টসে জেতার পরেই কিছুটা এগিয়ে গিয়েছিলাম আমরা। জানতাম ভাল রান তুলতে পারলে সেটা আমাদের পক্ষে যাবে। পেয়েছিলাম সেটাও গুরুত্বপূর্ণ ছিল। ইংল্যান্ডের ব্যাটারদের দাপটের পর যেভাবে ম্যাচে ফিরে এলাম সেটাও মনে রাখার মতো। শান্ত থাকার দরকার ছিল । মনে রাখবেন দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে আমরা পাইনি। কিন্তু বাকিদের নিয়ে আমি গর্বিত। দারুণ মানসিকতা দেখিয়েছে ওরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগেই বুঝে গিয়েছিলাম অর্ধেক কাজ হয়ে গিয়েছে। দু’জন তরুণ ব্যাটারের ইনিংস অনেকটাই এগিয়ে দিয়েছে আমাদের।“

এরপরই যশস্বীর প্রশংসা করেন রোহিত। তরুণ ব্যাটারের প্রশংসায় ভারত অধিনায়ক বলেন, “অনেক কথা বলেছি ওকে নিয়ে। সাজঘরের বাইরেও ওকে নিয়ে অনেকে কথা বলে। ওকে নিয়ে প্রচুর কথা বলতে চাই না। সবে কেরিয়ার শুরু করেছে। এখনও অনেক দূর যাওয়া বাকি।”

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের, ইংরেজদের হারাল ৪৩৪ রানে


Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...