Saturday, April 4, 2026

নিষ্ঠুর জমিদারদের মতো আচরণ বিজেপির: নন্দীগ্রামে শিবির ভাঙা নিয়ে তোপ অভিষেকের

Date:

Share post:

রাজনৈতিক প্রতিহিংসায় বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রের মোদি সরকার। একশো দিনের কাজ করিয়েও টাকা দেয়নি তারা। এবার সেই টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তাতে আঘাত আনতে সহায়তা শিবিরে হামলা চালাল BJP। পদ্মা শিবিরের নেতাদের এই জমিদারি মানসিকতা নিয়ে তো দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন-
“দিল্লির জমিদাররা এবং তাদের একাংশ বাংলার মানুষকে চিরকালের বঞ্চনার মধ্যে আটকে রাখতে অনড়। এই জমিদারদের ১০ বছরের ক্রমাগত অন্যায়, যন্ত্রণার জবাব দিতে তাদের পাঠ শেখানোর সময় এসেছে এবার।”

সোমবার, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগর-৬ গ্রাম পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রে নৃশংস হামলা চালায় বিজেপির গুন্ডাবাহিনী। সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়া হয়। দুষ্কৃতীদের হাতে লাঞ্ছিত হলেন এক মহিলা। ঘটনায় নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি শুধু হৃদয়হীনভাবে বাংলার ২৪.৫০ লক্ষ মনরেগা শ্রমিকের মজুরি আটকিয়েই ক্ষান্ত নয়, তারা এখন বঞ্চিত শ্রমিকদের মজুরি বিতরণের উদ্যোগকেও বাধা দেওয়ার চেষ্টা করছে। অভিষেকের অভিযোগ, নিষ্ঠুর জমিদারদের মতো আচরণ করছে বিজেপির নেতারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...