Saturday, April 4, 2026

ফাঁস হওয়া প্রশ্নপত্র ভুয়ো, উচ্চমাধ্যমিকের ইংরাজি পরীক্ষা নির্বিঘ্নেই

Date:

Share post:

সোমবার নির্বিঘ্নেই শেষ হল উচ্চমাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও সেই প্রশ্ন যে আদতে ভুয়ো প্রশ্ন ছিল তাও পরিষ্কার হয়ে গেল পরীক্ষার দিন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে দিয়ে টাকার দাবি করা হচ্ছিল তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস রুখতে এবছর মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও কিউ আর কোড যুক্ত প্রশ্নপত্রের ব্যবস্থা করেছে। এর ফলে প্রশ্নপত্র ফাঁস হলেও বোঝা যাচ্ছে তা কোন পরীক্ষার্থী ফাঁস করেছে। বাংলা পরীক্ষাতে সেভাবেই পরীক্ষা বাতিল হয়েছে পরীক্ষার্থীদের। তবে ইংরাজি প্রশ্ন পরীক্ষার আগের দিন ফাঁস হওয়ার যে প্রচার হয়, তা আদতে ভুয়ো প্রশ্ন, সেটাই দেখা গেল পরীক্ষার শেষে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই বিষয়ে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রিন্সিপাল সেক্রেটারিকে বিষয়টি জানানো হয়েছে। সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যে প্রশ্নপত্র ভাইরাল করা হয়েছে তা আদতেও আসল নয়। আসল প্রশ্নপত্র সুরক্ষিত এবং সংরক্ষিত রয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...