Saturday, June 20, 2026

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা ঋতুরাজ সিং!

Date:

Share post:

বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋতুরাজ সিং (Bollywood Actor Rituraj Singh)। বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়ে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে অভিনেতার পরিবার সূত্রে খবর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হিন্দি টেলিভিশন দুনিয়া।

অগ্ন্যাশয় সম্পর্কিত সমস্যার কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন ৫৯ বছরের তারকা। সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সম্প্রতি হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’-তে যশপালের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। ছোট পর্দায় কাজের পাশাপাশি হিন্দি ছবি ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, ‘ইয়ারিয়া টু’ ছবিতেও বেশ নজর কেড়েছিলেন ঋতুরাজ। তাঁর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরশাদ ওয়ারসি-সহ একাধিক বলিউড অভিনেতা।


Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...