Thursday, June 4, 2026

এবার ইডির হাতে গ্রেফতার দিলীপ ঘনিষ্ঠ প্রসন্ন রায়

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলায় এবার ইডির হাতে গ্রেফতার ‘মিডলম্যান’ প্রসন্ন রায়। গতকাল, সোমবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেশি রাতের দিকে তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। এই প্রসন্ন রায়ের বাড়ি থেকেই বিজেপি নেতা দিলীপ ঘোষের নামে কিছু দলিল পাওয়া গিয়েছিল। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল।

এর আগেও শিক্ষক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই প্রসন্ন রায় শিক্ষক দুর্নীতিতে ‘মিডলম্যান’ হিসেবে কাজ করতেন। তাঁর অধীনে ছিলেন বহু এজেন্ট। কারা চাকরি পাবেন, তালিকা তৈরি করে এজেন্টরা দিতেন প্রসন্নকে। সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন। জামিন মঞ্জুর হয় তাঁর। এবার ইডি দফতরে প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাঁকে, ম্যারাথন জেরার পর প্রসন্নকে গ্রেফতার করে ইডি।


Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...