Saturday, March 28, 2026

বাবার সম্পত্তিতে পূর্ণ অধিকার, বিবাহিত-সচ্ছল মেয়েদের পক্ষে রায় তেলেঙ্গানা আদালতে

Date:

Share post:

কন্যাসন্তান বিয়ের পরে ভালো অর্থনৈতিক অবস্থার অধিকারী হলেও পিতার অর্জিত সম্পত্তিতে তাঁর অধিকার এতটুকু কম হবে না। একটি মামলার বিচারে এই রায় দিলো তেলেঙ্গানা হাইকোর্ট। সোমবার এই রায় দেন বিচারপতি এমজি প্রিয়দর্শিনী।

তেলেঙ্গানায় এক পরিবারের সম্পত্তি সংক্রান্ত মামলায় বাবার লেখা উইল দেখিয়ে বিবাহিত বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে দাদা। আদালতের দ্বারস্থ হয় বোন। সেই মামলায় আদালতের পর্যবেক্ষণ, বাবার লেখা উইলের সত্যতা বিচারেরও আগে কন্যার অধিকার প্রতিষ্ঠা নিয়ে। উইলে মেয়েকে বঞ্চিত করার কারণ হিসাবে তাঁর আর্থিক সচ্ছলতার দিকটি তুলে ধরা হয়েছে। সেই বিষয়ের ওপর ভিত্তি করে তাঁকে তাঁর পিতার অর্জিত সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না।

একদিকে মামলাকারীর দাদা যুক্তি দেখান বিয়ের সময় সম্পত্তির একটি অংশ যৌতুক হিসাবে দেওয়া হয় বোনকে। সেই কারণেই সম্পত্তির অধিকার উইলে দেওয়া হয়নি। সেখানেই আদালতের পর্যবেক্ষণ যৌতুকের কোনও প্রমাণ নেই। সেই দাবিতেও বাবার সম্পত্তি থেকে মেয়ে বঞ্চিত হতে পারেন না। অন্যদিকে, অভিযোগকারিনী দাবি করেন তাঁর মা তাঁর স্বামীর সম্পত্তিতে মেয়ের অধিকারের কথা বলেছেন। মেয়েকে বঞ্চিত করার মামলায় অভিযোগকারিনীর মা আদালতে লিখিত দেন তাঁর মেয়ের অধিকারের কথা। তেলেঙ্গানা হাইকোর্ট এই মামলায় দাদার সঙ্গে বোনকে বাবার সম্পত্তিতে সমান অধিকার দেয়।

Related articles

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...