Tuesday, June 23, 2026

বিয়ের আগে মুখে হাসি ফেরাতে গিয়ে প্রাণ গেল হায়দরাবাদের যুবকের!

Date:

Share post:

নতুন জীবন শুরু করা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর সেই জীবন শুরু করার আগে চেয়েছিলেন স্ত্রীর কাছে নিজেকে আরও সুন্দর করে তুলতে। আর সেটা করতে গিয়েই প্রাণটাই খুয়ে বসলেন ২৮ বছরের যুবক।মৃত যুবকের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম। নিশ্চয়ই ভাবছেন কী করতে গিয়ে জীবন খোয়ালেন ওই যুবক?আসলে বিয়ের আগে হাসির অপারেশন করতে গিয়ে মৃত্যু হল হায়দরাবাদের ওই যুবকের।

লক্ষ্মী নারায়ণের বাবা রামুলু ভিনজাম জানিয়েছেন, আগামী সপ্তাহেই ছেলের বিয়ে হত। কিন্তু বিয়ের আগে ছেলে যে হাসি সুন্দর করতে স্মাইল অপারেশন করাচ্ছেন, সেই বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। পরিবারের কাউকে না বলেই স্মাইল অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে স্মাইল ডিজাইনিং অপারেশন করাতে গিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ। সেখানেই অপারেশন চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি। ছেলে অজ্ঞান হতেই ডেন্টাল ক্লিনিকের কর্মীরা বাবাকে খবর দেন। সঙ্গে সঙ্গে ডেন্টাল ক্লিনিকে পৌঁছন ওই যুবকের বাবা। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় লক্ষ্মী নারায়ণকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ইতিমধ্যেই ওই ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। লক্ষ্মী নারায়ণের মৃত্যুর তদন্তও শুরু হয়েছে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ক্লিনিকে এর আগে কোনও অপারেশন চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিয়ের আগে নিজের হাসিটা সুন্দর করতে গিয়ে এই পরিণতি মেনে নিতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...