Saturday, April 4, 2026

কন্ডোমে রাজনৈতিক দলের প্রতীক! প্রচারের হাতিয়ারে চোখ ছানাবড়া অন্ধ্রপ্রদেশে

Date:

Share post:

ছাতা থেকে টুপি, টি-শার্ট, শাড়ি, পাঞ্জাবি, কখনও চাবির রিং-ভোটের প্রচারে এসব আকছার বিলোয় রাজনৈতিক দল। তাই বলে বাড়ি বাড়ি দলীয় প্রতীক ছাপের কন্ডোম বিলি! অন্ধ্রপ্রদেশের (Andrapradesh) শাসক-বিরোধী দুদলের এই কাণ্ড দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। তবে, এবিষয়ে ওয়াইএসআর কংগ্রেস (YSRC) এবং বিরোধী দল তেলুগু দেশম পার্টি (TDP) দুজনেই দুজনের বিরুদ্ধে এই ছাপ দেওয়া কন্ডোম বিলির অভিযোগ করে নিজেদের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছে। যদিও ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রচারে জোর দিয়েছে শাসক-বিরোধী সবদল। এরই মধ্যে দাক্ষিণাত্যের রাজ্য অন্ধ্রপ্রদেশে শাসকদল ওয়াইএসআর কংগ্রেস (YSRC) এবং বিরোধী দল তেলুগু দেশম পার্টির (TDP) ভোট প্রচার নিয়ে শোরগোল। ভোট প্রচারের দুই দলই দলীয় প্রতীক ও রং দেওয়া গর্ভনিরোধকের প্যাকেট বাড়ি বাড়ি বিলি করছে। সমাজমাধ্যমে ইতিমধ্যে দুদলের ভিডিওই ভাইরাল।

তবে, নিজেদের এই কীর্তির দায় নেওয়ার বদলে দুজনেই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। টিডিপি-কে আক্রমণ করে ওয়াইএসআর কংগ্রেস নিজেদের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করে লেখে, “কন্ডোম বিলিতেই প্রচার শেষ করবেন, না কি এবার ভোটারদের মধ্যে আপনারা ভায়াগ্রাও বিলি করবেন?”

পাল্টা আক্রমণে নেমে ওয়াইএসআর কংগ্রেসের দলীয় প্রতীক ও নাম লেখা একটি গর্ভনিরোধকের প্যাকেট বিলির ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে টিডিপিও। প্রশ্ন তোলে, তাহলে কী শাসকদলও এভাবেই প্রচারে নেমেছে!

এই কন্ডোম-রাজনীতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশে। তবে, যাঁরা এই প্যাকেট পেয়েছেন চিরাচরিত অস্বস্তির কারণে তাঁরা কিন্তু নীরব। এখন এই প্যাকেটে ভোটাররা কতটা প্রভাবিত হলেন, সেটা জানা যাবে ইভিএম খোলার পরেই।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...