Wednesday, June 24, 2026

ঘোষণা হয়ে গেল আইপিএল-এর সূচি, প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-ব্যাঙ্গালোর

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল ২০২৪ আইপিএল-এর সূচি। ২২ মার্চ থেকে শুরু দেশের এক নম্বর ক্রিকেট লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । অর্থ্যাৎ প্রথম ম্যাচে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি দ্বৈরথ। সূচি ঘোষণা করা হয়েছে ৭ এপ্রিল পর্যন্ত। লোকসভা নির্বাচনের কারণে বৃহস্পতিবার প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে বাকি সূচি ঘোষণা করা হবে।

প্রথম ম্যাচ ধোনি বনাম কোহলির। কলকাতা নাইট রাইর্ডাসের প্রথম ম্যাচ ২৩ মার্চ। ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ মার্চ থেকে ডবল ঢামাকা। দুপুরের ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সেদিনই সন্ধ্যায় কেকেআর বনাম হায়দরাবাদ। ২৪ মার্চ রবিবার দুপুরের ম্যাচে খেলবে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়েন্ট। রাতের ম্যাচে খেলবে গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। কারণ বারই গুজরাত থেকে হার্দিক পাণ্ড্যকে ছিনিয়ে এনেছে মুম্বই। নতুন দলের অধিনায়ক হিসাবে হার্দিক প্রথম ম্যাচেই খেলবেন পুরনো দলের বিরুদ্ধে। সেই ম্যাচ নিয়ে যে আলাদা উত্তেজনা তৈরি হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই।

এদিকে কেকেআরের দ্বিতীয় ম্যাচ ২৯ মার্চ। প্রথম ম্যাচের ৬ দিন পর। বেঙ্গালুরুতে সেদিন নাইটদের সামনে আরসিবি। এখন থেকেই সেই ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩ এপ্রিল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও, কেকেআর বনাম দিল্লি ৩ এপ্রিলের ম্যাচটি হবে বিশাখাপত্তনমে। যে মাঠে হোম ম্যাচ খেলবে দিল্লি।

আরও পড়ুন- মিলে গিয়েছিলো বিরাটের বিয়ে থেকে কেরিয়ারের সাফল্য, এবার কোহলির অবসর নিয়ে কী বললেন সেই জ্যোতিষী?

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...