Saturday, June 27, 2026

সবুজায়নে জোর দিতে মার্লিন গ্রুপের উদ্যোগে বিশেষ সম্মেলন

Date:

Share post:

বাণিজ্যিক প্রতিষ্ঠানে আরও বেশি করে সবুজায়ন করার লক্ষ্যে মার্লিন গ্রুপের (Merlin Group) উদ্যোগে ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (IGBC)ও পশ্চিমবঙ্গ HIDCO-এর সহযোগিতায় আয়োজিত হল এক বিশেষ সম্মেলন। উপস্থিত ছিলেন দেবাশিস সেন (Debasish Sen), সুশীল মোহতা (Sushil Mohota, Chairman, IGBC Kolkata), বিবেক সিং রাঠোর (Co Chairman, IGBC Kolkata), এম আনন্দ ডাই, সঞ্জয় বনসল (MD WB HIDCO)ও অন্যান্য বিশিষ্টরা।

নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (NKDA) জমি বরাদ্দকারীরাজন্য পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে সবুজায়নের ভাবনাকে তাদের আসন্ন প্রকল্পে বাস্তবায়িত করতে পারে সেই নিয়েই আলোচনা হয়। গ্রিন বিল্ডিং প্রজেক্ট-এর নিরিখে দেশে যে পাঁচটি রাজ্য শীর্ষস্থানে রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। সেই কারণে রাজ্য সরকারকে ধন্যবাদও জানানো হয়।কলকাতার বেশিরভাগ প্রকল্প গ্রিন বিল্ডিং নিয়ম অনুযায়ী পরিকল্পনা করে বাস্তবায়িত হচ্ছে। আইটিসি ( ITC), উইপ্রো, স্টেট ব্যাঙ্ক, বন্ধন ব্যাংকের মত মতো বড় কর্পোরেটগুলি  এই ধরনের সবুজায়ন করার দিকে মন দিয়েছে। পাশাপাশি বাণিজ্যিক ভবন এবং আবাসিক ভবন ছাড়াও গুরুত্বপূর্ণ মেট্রো করিডোরগুলোতে কীভাবে এই নিয়ম মেনে চলা যায় তা নিয়েও সম্মেলনে আয়োজন আলোচনা হয়।আইজিবিসির প্রচেষ্টার ফলে ভারত জুড়ে ১২০০০টিরও বেশি প্রকল্প থেকে ১১.২০৩ বিলিয়ন বর্গফুট গ্রিন বিল্ডিং প্রজেক্ট হয়েছে।সম্মেলনে এটাও জানানো হয় যে, শহরের বেশিরভাগ বিল্ডিং কার্বন নিরপেক্ষ করা হবে। আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সোলার প্যানেল স্থাপন করার কথাও বলা হয়।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...