Wednesday, June 3, 2026

৫০ বছর পর চাঁদের মাটিতে আমেরিকা! তৈরি হল ইতিহাস

Date:

Share post:

অর্ধশতাব্দী পেরিয়ে ফের চাঁদ মামাকে স্পর্শ করল আমেরিকা (US Spacecraft Odysseus lands on the Moon)। ১৯৭২ সালে অ্যাপোলো অভিযান বাতিল হয়ে যাওয়ার পর ২০১৪ এর ২৩ ফেব্রুয়ারি ইতিহাস লিখল ‘ওডিসিয়াস’ (Odysseus)। ভারতের পরে আমেরিকাও চাঁদের দক্ষিণ মেরুতেই সফল অবতরণ করল।এই প্রথম কোনও বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান পৌঁছল চাঁদে।

মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটি স্পর্শ করার পর থেকেই বারবার প্রতিবেশী উপগ্রহের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিতর্ক এড়িয়ে একাধিক মহাকাশ মিশনে চাঁদেই স্পেসশিপ অবতরণের চেষ্টা চলেছে। কিন্তু ১৯৭২ সালের পর থেমে গিয়েছিল আমেরিকার চন্দ্রাভিযান। যাদের কক্ষপথে গেলেও চাঁদের বুকে মহাকাশযান নামানোর চেষ্টা করেনি নাসা। ৫০ বছর পর ফের চাঁদ স্পর্শ করল এই পশ্চিমের এই দেশ। বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান অবতরণ করিয়ে ইতিহাসও তৈরি করল আমেরিকা। ‘ইনটুইটিভ মেশিনস’ দ্বারা তৈরি ওডিসিয়াস সফলভাবে ল্যান্ড করার পর সংস্থার সিইও স্টিভ অলটেমাস বলেন, “আমরা এখন চন্দ্রপৃষ্ঠে এবং সেখান থেকে তথ্য পাঠাচ্ছি। চাঁদে আপনাদের স্বাগত।” ল্যান্ডারটি ঠিক কী অবস্থায় আছে, তা এখনও বিশদে জানায়নি সংস্থাটি। তবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে মালাপের্ট নামে এক খাতের কাছে নেমেছে মহাকাশযান, তা নিশ্চিত করা গেছে। গত ১৫ ফেব্রুয়ারি কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার তৈরি ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চাঁদের দেশে রওনা দিয়েছিল ‘ওডিসিয়াস’। মাত্র ৮ দিনে গন্তব্যে পৌঁছে গেছে মহাকাশযান। অ্যাপোলো অভিযানের রুট ধরেই এসেছে এই সাফল্য। অবতরণের কয়েক মুহূর্ত আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ফের সংকেত মিলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যদিও ওডিসিয়াস এরপর কোন কোন কাজ করবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ্যে আনা হয়নি।


Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...