Saturday, June 27, 2026

বিজেপিকে ভোট না দিলে আধার বাতিল, দলীয় বিধায়কের মন্তব্যে অস্বস্তিতে বঙ্গ নেতারা

Date:

Share post:

বাংলায় আধার কার্ড বাতিলের হিড়িক পড়েছে। এই নিয়ে এবার সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার! তিনি বলেছেন,বিজেপিকে ভোট না দিলে নাকি বাতিল হবে আধার কার্ড। তাঁর একটি ভিডিও পোস্ট করে আধার ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করল তৃণমূল।ভিডিওতে তিনি বলছেন যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা যেন বিজেপি ছাড়া আর কাউকে ভোট না দেয়। অন্য কাউকে ভোট দিলে আবারও আধার কার্ড বাতিল হতে পারে। অতএব টেকনিক্যাল ফল্ট তথ্য আদতে মিথ্যে সেটা প্রমাণিত হয়ে গেল। ভোটের লোভে মানুষকে ভয় দেখানো আসল লক্ষ্য। একইসঙ্গে ভয় দেখিয়ে বিধায়কের দাবি, আধার না ফিরে না পেলে কী করতেন? আন্দোলন করতেন? সঙ্গে সঙ্গে বিদেশি বলে গ্রেফতার হতেন তো!

অসীম সরকারের ভিডিও পোস্ট করেছে তৃণমূল। তাদের দাবি, হরিণঘাটার বিধায়ক হুমকি দিচ্ছেন। বিজেপিরকে ভোট না দিলে আধার বাতিল হবে। এবার আমরা বুঝলাম. নদিয়াতে কেন এতো সংখ্যক আধার কার্ড বাতিল হয়েছিল! প্রাথমিকভাবে বলা হচ্ছিল টেকনিক্যাল ফল্ট। কিন্তু এটা যে একেবারেই সেরকম ঘটনা নয়,পুরোটাই বিজেপি চক্রান্ত সেটা বুঝিয়ে দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তার এই ভাইরাল ভিডিও রীতিমতো বিপাকে ফেলেছে বঙ্গ বিজেপি নেতাদের।

এই ভিডিওর প্রসঙ্গ তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেন,এখন অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক হুমকি দিয়েছেন, হয় আপনি বিজেপিকে ভোট দেবেন না হয় আপনার আধার কার্ড বাতিল করে দেবেন। এখন আমরা জানি কেন তাঁর জেলায় এতগুলি আধার কার্ড বাতিল হচ্ছে। নরেন্দ্র মোদি আপনার সংস্থা কোথায়? তারা এখানে জিজ্ঞাসাবাদ করবে না!

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...