Tuesday, March 31, 2026

২৬ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে ১০০ দিনের কাজের টাকা

Date:

Share post:

রাজ্য সরকারের তরফ থেকে ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া শুরু হবে। আগামী ১ মার্চ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। শুক্রবার সব জেলাশাসককে একথা জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। নবান্ন থেকে ভার্চুয়ালি বৈঠকে তিনি বলেন, ‘‌একই দিনে ১০০ দিনের সব শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তবে ধাপে ধাপে ১ মার্চের মধ্যে মজুরির টাকা ঢুকে যাবে।’‌ তা নিয়ে যাতে কোনওরকম বিভ্রান্তির সৃষ্টি না হয়। তার জন্য যথোপযুক্ত প্রচারের নির্দেশও দেন তিনি। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দীর্ঘদিন আটকে রেখেছে। রাজ্য সরকার এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমতো এদিন ওই টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যসচিব।

এরই পাশাপাশি, গরম পড়তে শুরু করে দিয়েছে। ডেঙ্গি বাড়ার আশঙ্কা রয়েছে। এদিনের বৈঠকে ডেঙ্গি প্রতিরোধে কাজ শুরু করে দেওয়ার নির্দেশও দেন মুখ্যসচিব। ‌ডেঙ্গি নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া, নাগরিক সচেতনতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে সবুজ সাথী সাইকেলও যাতে সময়ে দিয়ে দেওয়া হয়, সেই বার্তাও দেন মুখ্যসচিব।

 

Related articles

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...