Sunday, June 21, 2026

হিন্দু রীতি মেনে মুসলিম বিয়ের কার্ড, নেটপাড়ায় ভাইরাল নিমন্ত্রণ পত্র

Date:

Share post:

বিয়ে মানে দুজন মানুষের মেলবন্ধন। তার সঙ্গে জুড়ে যায় দুই পরিবার, সামাজিকতার বন্ধনে তৈরি হয় নতুন আত্মীয়তা। এক সম্প্রদায় তো বটেই দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষের গাঁটছড়া বাঁধার খবরও নতুন নয়। কিন্তু মুসলিম বিয়ের কার্ডে গণেশ বন্দনার মন্ত্র! এ ছবি ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি।

২৯ ফেব্রুয়ারি শামির আহমেদ আর সামিয়া খাতুন (Shamir Ahmed and Samiya Khatun Wedding) নতুন জীবন শুরু করবেন। তাঁরা উত্তর প্রদেশের (Uttarpradesh ) ভাহরাইচের জাবরাল রোডের বাসিন্দা। তবে বিয়ের আগেই ভাইরাল পাত্র-পাত্রী। কারণ দুই পরিবারই বিয়ের নিমন্ত্রণ পত্র ছেপেছে হিন্দু রীতি মেনে! কার্ডের শুরুতেই আছে যেমন গণেশ বন্দনার মন্ত্র, তেমনই রয়েছে দুপাশেই রয়েছে গণেশের ছবিও। কার্ডের বাকি বয়ানও ছাপা হয়েছে হিন্দু রীতি মেনেই। আসলে সামাজিক সম্প্রীতির বার্তা দিতেই নজিরবিহীন সিদ্ধান্ত নেয় দুই মুসলিম পরিবার। শামিরের বাবা সফিপুর গ্রামের অজরুল কামার জানান, পাত্র-পাত্রীর বহু হিন্দু বন্ধুবান্ধব আছেন। তাছাড়া প্রতিবেশীরাও বেশিরভাগই হিন্দু। সকলের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত বলে জানা যায়। হিন্দুরা সিদ্ধিদাতার পুজো দিয়ে যেকোনও শুভ কাজ শুরু করেন। তাই কার্ডের শুরুতে গণেশ মন্ত্র লেখা হয়েছে। যদিও কিছু কার্ড উর্দুতে ছাপানো হয়েছে বলেও জানা যায়। তবে চমক এখানেই শেষ নয় হিন্দু বন্ধুদের কথা মাথায় রেখে প্রীতিভোজেও থাকছে বিশেষ ব্যবস্থা। পাত্রের বাড়ির লোকেরা জানান, হিন্দুদের অনেকেই নিরামিষ খাবার পছন্দ করেন। তাই সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...