Wednesday, June 24, 2026

আজ মহেশতলায় জলপ্রকল্পের উদ্বোধনে অভিষেক

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাই চোখ বন্ধ করে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর বিশ্বাস রাখেন বাংলার মানুষ। আজ ফের তার প্রমাণ মিলতে চলেছে। চড়িয়াল সেতুর পরে এবার বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত সোমবার চড়িয়াল সেতুর উদ্বোধন করেই অভিষেক জানিয়ে ছিলেন, আবার ৬ দিন পরে তিনি আসবেন। মহেশতলায় জলপ্রকল্প ও উড়ালপুলের নীচের রাস্তা উদ্বোধন করবেন তিনি। সেইমতো আজ বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করবেন সাংসদ।

চড়িয়ালবাসীর দাবি মেনে একের পর এক উন্নয়নমূলক কাজের সূচনা করেছেন অভিষেক (Abhishek Banerjee)। প্রতিশ্রুতি মতোই মহেশতলায় উড়ালপুলের নীচের রাস্তারও উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের দুবারের সাংসদ। ৫৭ বছর ধরে বিরোধী দলের সাংসদ-বিধায়করা যে সমস্যার সমাধান করতে পারেননি, সেই কাজ ৫ বছরে করে দেখিয়েছেন অভিষেক। চড়িয়াল সেতু উদ্বোধন করে কথা রেখেছেন তিনি। এর আগে ডায়মন্ড হারবারকে মডেল করে তিনি ৭০ হাজার বয়স্ক মানুষকে ভাতা দিয়েছিলেন। তারপর তা চালু হয়েছিল রাজ্যে। এরপর চড়িয়ালবাসীর দাবি পূরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন। গত ১০ বছরে ডায়মন্ড হারবারে উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক জানিয়েছিলেন, গত ১০ বছরে ৫ হাজার ৫০০ কোটি টাকার কাজ আমরা করেছি। ১২ মাসের হিসেবে তা ৫৫৮ কোটি টাকার কাজ। অর্থাৎ প্রতিদিনের হিসেবে ১ কোটি ৫৫ লক্ষ টাকার কাজ করে দেখিয়েছেন তৃণমূল সাংসদ।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...