Saturday, April 4, 2026

লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হবেন? এনসিবি কর্তা সমীরের মন্তব্যে জোর জল্পনা

Date:

Share post:

বলিউড বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Ariyan Khan) মাদক মামলায় গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকেই তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। সময় যত গড়িয়েছে একের পর এক পদক্ষেপের জন্য তিনি বারবার সমালোচিত হয়েছেন। তিনি এনসিবি (NCB) আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। ২০২১ সালের অক্টোবর মাসের পরই থেকেই দেশজুড়ে সমীরকে নিয়ে শুরু হয় জোর চর্চা। পরে এনসিবি কর্তার বিরুদ্ধে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। আর সেই সমীরই এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election)। ইতিমধ্যে সেই সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আর এমন আবহেই এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘গুণমুগ্ধ’ ভক্ত এনসিবি কর্তা।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সমীর ওয়াংখেড়েও আসন্ন লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছেন। সরাসরি ভোটের ময়দানে নামার কথা ঘোষণা না করলেও এনসিবি কর্তা জানিয়েছেন, “এই মুহূর্তে আমি এর উত্তর দিতে পারব না। কে জানে কাল কী হয়?” তবে এরপরই তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, “আমি আসলে এটা নিয়ে ভাবিনি। এই মুহূর্তে রাজস্ব বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে আমি চেন্নাইয়ে রয়েছি। যদি ভবিষ্যতে কিছু হয় আমিই তা জানাব।” পাশাপাশি সমীরের বক্তব্যে উঠে আসে, তিনি দেশসেবায় বিশ্বাসী, কিন্তু ভবিষ্যতে কী হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সঠিক সময়ে সবকিছুর উত্তর পাবেন। এনসিবি কর্তার এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা।

এদিকে সাক্ষাৎকার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ সমীর। ছত্রপতি শিবাজির সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করে বিজেপির গুডবুকে ইতিমধ্যে নাম তুলিয়েছেন তিনি। তারপর থেকেই লোকসভা নির্বাচনে এনসিবি কর্তাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...