Wednesday, June 24, 2026

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের প্রাণে বাঁচিয়েছিলেন! গুঁড়িয়ে দেওয়া হল সেই যুবকের বাড়িই

Date:

Share post:

উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarkashi Tunnel) আটকে পড়া ৪১ শ্রমিককে (Workers) লাগাতার চেষ্টার পর দিনের আলো দেখিয়েছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন তাঁদের পরিবারের মানুষদের কাছে। এবার সেই ‘র‌্যাট হোল মাইনার্স’দের (Rat Hole Miners) এক অন্যতম শ্রমিক উকিল হাসানের মাথার ছাদ কেঁড়ে নিল দিল্লি প্রশাসন। হ্যাঁ , শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ডিডিএ (DDA) কর্তৃপক্ষের তরফে দাবি ওই নির্মাণ নাকি বেআইনি। আর সেকারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দিল্লি প্রশাসনের এমন সিদ্ধান্তের পর সব মহল থেকেই উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়। অনেকেরই অভিযোগ, যারা উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া শ্রমিকদের বহু চেষ্টার পর ১৭ দিন পরে বাইরে বের করে আনলেন তাঁদের এমন অবস্থা সত্যি অকল্পনীয়।

এদিকে র‌্যাট হোল মাইনার্স শ্রমিক উকিল হাসানের পাশাপাশি যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাঁদের অভিযোগ, কোনওরকম নোটিশ ছাড়াই এমন বেআইনি কাজ করেছে ডিডিএ। যদিও তাঁদের সমস্ত অভিযোগ উড়িয়ে উকিল হাসান সাফ জানান, “৪১ জন শ্রমিককে উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে উদ্ধার করার পুরস্কার পেলাম। আমাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন আমাকে সাহায্য করুন। ওরা আমাকে ধরেছে। আমার বাচ্চাদেরও থানায় ধরে রেখেছে। মারধরও করা হয়েছে। তবে ডিডিএ-র দাবি, যে সব বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সব বাসিন্দাদেরই আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। তবুও তাঁরা বাড়ি ছাড়েননি। এদিকে র‌্যাট হোল মাইনার্স দলের অন্যতম মুন্না কুরেশি বলেন, “সরকার আশ্বস্ত করেছিল আমাদের সুবিধা দেওয়া হবে। কিন্তু ওরা আমাদের বাড়িই ছিনিয়ে নিয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের আগে ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী শহরের বর্তমান পরিস্থিতি।

অন্যদিকে বর্তমানে সবকিছু হারিয়ে উকিল হাসান বলেন, “টানেলে ১৭ দিন আটকে পড়া শ্রমিকদের সফলভাবে বের করে আনার পরে তাঁরা আমাকে আলিঙ্গন করেছিলেন, অসংখ্য ধন্যবাদও জানিয়েছিলেন। আজ আমার মাথার উপর ছাদ নেই, আমি পরিবার নিয়ে পথে বসে আছি।”

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...