Saturday, April 4, 2026

বিক্রমাদিত্যর পাল্টা চালে চাপে সুখু! ‘বিদ্রোহী’ বিধায়কদের দলে ফেরানোর তোড়জোড় শুরু?

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) রাজনৈতিক অস্থিরতা আরও মাথাচাড়া দিচ্ছে। বৃহস্পতিবারই বিজেপি (BJP) বিধায়কদের ক্রস ভোটিংয়ের (Cross Voting) অভিযোগে ৬ বিধায়ককে বরখাস্ত করেন সেরাজ্যের স্পিকার কুলদীপ সিং পাথানিয়া। এমন সময় ঘর ভাঙার আশঙ্কার মাঝেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উপর চাপ বাড়াতে এবার ‘বিদ্রোহী’ ৬ বিধায়ককে দলে ফেরানোর চেষ্টা শুরু করলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং (Bikramaditya Singh)। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থীর হয়ে ক্রশ ভোটিং এবং বুধবার বিধানসভায় দলের হুইপ অমান্য করে বাজেট প্রস্তাবের ভোটাভুটিতে অংশ না নেওয়ায় দলত্যাগবিরোধী আইন প্রয়োগ করে ৬ কংগ্রেস বিধায়কের সদস্যপদ বৃহস্পতিবার খারিজ করেছেন স্পিকার। যদিও বিক্রমাদিত্য দিন কয়েক আগেই দল ছাড়তে চেয়ে নাটক শুরু করলেও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌছতে পারেননি তিনি। আর এমন আবহে তিনি যে মাস্ট্রারস্ট্রোক দিলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সরকার বাঁচাতে বৃহস্পতিবারই রাজিন্দার রানা, সুধীর শর্মা, ইন্দার দত্ত লখনপাল, দেবিন্দর কুমার ভুটু, রবি ঠাকুর এবং চেতন্য শর্মাকে বরখাস্ত করেছেন স্পিকার। যদিও স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন ওই ছয় বিধায়ক। তবে তাঁদের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, বিক্ষুব্ধ ৬ কংগ্রেস বিধায়কই দীর্ঘদিন বীরভদ্র পরিবারের ঘনিষ্ঠ। আর সেকারণে বিক্রমাদিত্য তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার পরই আরও জল্পনা বাড়ছে। তবে কী হিমাচল প্রদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

তবে রাজনৈতিক মহলের ধারণা, বীরভদ্র সিংয়ের পরিবারের ইশারাতেই ওই ৬ বিধায়ক দলের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে ভোট দেন। এরপরই পালটা চালে সুখু সরকার ওই ছয় বিধায়কের পদ বাতিল করে দেওয়ায় চাপে পড়ে গিয়েছে বীরভদ্র শিবির। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা হিমাচল প্রদেশের কংগ্রেস সভাপতি প্রতিভা সিং (Pratibha Singh) চাইছেন ওই ছ’জনকে যেনতেন প্রকারে দলে ফেরাতে। তবে মজার কথা হল, ওই বিদ্রোহীরা যখন হরিয়ানায় লুকিয়ে ছিলেন তখনই তাঁদের সঙ্গে দেখা করেন বীরভদ্রর পুত্র বিক্রমাদিত্য।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...