Wednesday, June 10, 2026

অপরিচিত মহিলাকে ‘ডার্লিং’ বলা অপরাধ, হতে পারে ৩ বছরের জেল

Date:

Share post:

অপরিচিত কোনও মহিলাকে ‘ডার্লিং’ বলে সম্মোধন করা যৌন অর্থবহ এবং অপমানজনক। পুলিশকর্মীকে এই ধরনের সম্মোধন করার একটি মামলায় এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের পোর্টব্লেয়ার সার্কিট বেঞ্চের। ঘটনায় পুলিশকর্মীকে অপমান করা যুবকের শাস্তির নির্দেশ বহাল রাখে আদালত।

২০১৫ সালের অক্টোবর মাসে আন্দামানের মায়াবন্দরে দুর্গাপুজোর প্যান্ডেল এলাকায় কিছু দুষ্কৃতীদের অভব্য আচরণের খবর পেয়ে পৌঁছায় পুলিশের একটি দল। দুষ্কৃতীদের মধ্যে জনক রাম নামে এক ব্যক্তি কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবলকে ডার্লিং বলে সম্মোধন করেন। তাঁর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ বর্তমান সামাজিক পরিস্থিতিতে এই ধরনের সম্মোধন কোনও সমমানসিকতার পরিচয় দেয় না। ফলে অপরিচিত মহিলাদের এই ধরনের সম্মোধনের অনুমতি দেয় না আদালত।

ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ(আই) অনুযায়ী এধরনের সম্মোধনকে যৌন অর্থবহ ও অপমানজনক বলে পর্যবেক্ষণ আদালতের। আবেদনকারী জনক রামের আবেদন বাতিল করে আদালত।

Related articles

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...