Monday, April 13, 2026

পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে এবার নয়া অ.স্ত্র প্রয়োগের ভাবনা রুশ প্রেসিডেন্ট পুতিনের

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে পরমানু হামলার পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে রাশিয়া। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই হুমকিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না আমেরিকা। এমন আবহে পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে এক নয়া অস্ত্র প্রয়োগ করছেন পুতিন। তাঁর পশ্চিম বিরোধী অভিযানে নয়া অস্ত্র হয়ে উঠেছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যৌনতা। এই দুই অস্ত্রেই পশ্চিমী সমাজকে একেবারে কোনঠাসা করে তুলতে চাইছেন তিনি। এমনই চাঞ্চল্যকর দাবি প্রফেসর নিনা জানকোভিচের। ইউএস হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ডিসইনফরমেশন টাস্ক ফোর্সের এই প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর পশ্চিমের বিরুদ্ধে রুশ অভিযানের বিষয়ে বিশেষজ্ঞ। তিনি সাফ জানিয়েছেন, এর আগেও রাশিয়া তার শত্রুদের বিরুদ্ধে ‘এআই ডিপফেক পর্নোগ্রাফি’কে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

এছাড়াও এআই ব্যবহার করে ক্রেমলিন কী কী পদক্ষেপ নিতে পারে, সেই বিষয়ে তিনি চিন্তিত বলেও মন্তব্য করেছেন। নিনার দাবি, পশ্চিমী সমাজকে ধ্বংস করার লক্ষ্যেই রাশিয়া নকল পর্নোগ্রাফি ব্যবহার করছে। তাঁর আরও অভিযোগ, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদের শুধুমাত্র একটি নগ্ন ছবি দরকার। আর তা দিয়েই একটি বাস্তবসম্মত ডিপফেক ভিডিয়ো তৈরি করা যেতে পারে। তবে কৌশলগতভাবে এই ভিডিয়ো ব্যবহার হলে, তা সমাজে এক নৈতিক সংকট দেখা দিতে পারে। তবে এই প্রথম নয়, এর আগে জর্জিয়া এবং ইউক্রেনের মহিলা রাজনীতিবিদদের ডিপফেক পর্ন ছড়িয়েছে রাশিয়া। নিনার মতে, ডিপফেক পর্নোগ্রাফি ব্যবহার করে ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে এবং গণতন্ত্রকে দুর্বল করতে চাইছে যদি রাশিয়া। তিনি বলেছেন, “এই ক্ষেত্রে মহিলাদের নিশানা করা এক দুর্দান্ত উপায়।”

আরও পড়ুন- বেতনের পর এবার বাড়ল রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাসও

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...